বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

নকলায় বিনামূল্যে চর্মচিকিৎসার ক্যাম্পেইন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
১০৯

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে ও আয়োজনে বিনামূল্যে চর্ম চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

হেলথকেয়ার সেন্টারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন শতাধিক চর্ম রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। হেলথকেয়ার সেন্টারটির ব্যবস্থাপক শরিফুল ইসলাম-এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ক্যাম্পেইনে এমবিবিএস, ডিওসি এমসিজিপি (চর্ম) ডাক্তার এস.এম রিদওয়ান উদ্দিন এসব রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করেন।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আব্দুল করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার চর্ম রোগী, স্থানীয় স্বেচ্ছাসবকগন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, দেশের অধিকাংশ এলাকায় অজ্ঞাত কারনে চর্ম রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। অসহনীয় এই রোগে সাধারণত অল্প আয়ের শ্রমজীবী ও দরিদ্র পরিবারের লোকজন বেশি আক্রান্ত হচ্ছেন। শ্রমজীবী ও দরিদ্র পরিবারের লোকজনের আয়ের কথা বিবেচনা করেই এমন ব্যতিক্রমি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ভবিষ্যতে এমন উদ্যোগ চলমান থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102