শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

সুনামগঞ্জের মেয়ে ইমার হ্যাটট্রিকে পাকিস্তান বিধ্বস্ত,হকিতে ফাইনালে বাংলাদেশ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
২২৩

সুনাম দিগন্ত ডেস্ক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের ঢালাগাঁওয়ের মেয়ে নাদিরা তালুকদার ইমা আবারও বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন। ওমানের মাসকাটে অনুষ্ঠিত Women’s Junior AHF Cup 2026-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সুনামগঞ্জের এই স্বপ্নবাজ হকি তারকা।

ম্যাচের ২২ মিনিটে নিজের প্রথম গোল করে দলের ব্যবধান ৩-০ করেন ইমা। এরপর ৩৯ মিনিটে দ্বিতীয় গোল এবং ৪৫ মিনিটে দুর্দান্ত আরেকটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাদিরা তালুকদার ইমা।
বাংলাদেশের হয়ে বাকি গোলগুলো করেন রিয়াশা ঋষি (৪ মিনিট), ঐষি প্রিন্তি (১৫ মিনিট), কনা আক্তার (২৬ মিনিট), আইরিন রিয়া (৩৮ মিনিট) এবং তাসফিয়া ত্রিশা (৪১ মিনিট)। প্রথমার্ধেই বাংলাদেশ ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও একই দাপট বজায় রেখে আরও চার গোল করে পাকিস্তানকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

সুনামগঞ্জের মেয়ে নাদিরা তালুকদার ইমার এই দুর্দান্ত পারফরম্যান্সে জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। তাঁর হ্যাট্রিক শুধু বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করেনি, বরং দেশের নারী হকিতে সুনামগঞ্জের গর্বের নাম হিসেবেও তাকে আরও একবার প্রতিষ্ঠিত করেছে।

এখন শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ। আর সুনামগঞ্জবাসীর প্রত্যাশা, ফাইনালেও ইমার জাদুকরী পারফরম্যান্সে দেশের জন্য আসবে আরেকটি ঐতিহাসিক সাফল্য।আগামী শনিবার রাত ১০ টা ১৫ মিনিটের সময় ফাইনাল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102