মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত মহা অষ্টমীতে জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল নকলায় এসবিসি প্রকল্পের এমএনসিএএইচ বিষয়ে জনসংলাপ

উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
৫৬

দিরাই প্রতিনিধি: একটি উন্নত, আধুনিক, বাসযোগ্য ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ২নং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

নিয়াজ মাহমুদ রিপন বলেন, ভাটিপাড়া ইউনিয়ন তাঁর নিজের এলাকা, এখানকার মানুষের সুখ-দুঃখ ও প্রত্যাশার সঙ্গে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত। এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডের মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমি শাসক নয়, জনগণের সেবক হতে চাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে কাজ করতে চাই। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাব। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই ভাটিপাড়া ইউনিয়নকে একটি উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিয়াজ মাহমুদ রিপন ইউনিয়নবাসীর প্রতি তাঁর প্রত্যাশার কথা জানিয়ে বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা তাঁর পথচলার সবচেয়ে বড় প্রেরণা। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ভাটিপাড়া ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে তিনি ভাটিপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102