বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
৬৪

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে।
ক্লাব সূত্রে জানা যায়, আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ অক্টোবর থেকে লঘুচাপের প্রভাবে দেশব্যাপী ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা এবং সুন্দর ও সুষ্ঠুভাবে ফাইনাল ম্যাচ আয়োজনের স্বার্থে ম্যাচটি এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ৬ নভেম্বর (শুক্রবার) বিকেল ২টা ৩০ মিনিটে ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সেক্রেটারি মো. শাহাজাহান আলী জানান, অংশগ্রহণকারী দুটি দল ঝিকরগাছা সদর এবং শংকরপুর ইউনিয়ন ফুটবল টিমের আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি খেলাপ্রেমী দর্শকদের নতুন তারিখে মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102