বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

মহা অষ্টমীতে জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
১০৮

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

‎
‎সুনামগঞ্জের জামালগঞ্জে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আটটি পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা প্রদান করেছেন ২ নম্বর জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে সদর ইউনিয়নের আটটি পূজামণ্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নগদ অর্থসহায়তা সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির হাতে তুলে দেওয়া হয়।
‎
‎পরিদর্শনকালে মো. কামাল হোসেন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।”
‎
‎এ সময় তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের কর্মদক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা তুলে ধরেন। এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
‎
‎এ সময় জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজার সার্বিক তদারকি ও দেখভালের অংশ হিসেবে আমি সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত মণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।”
‎
‎এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, ইউপি সদস্য মো. জিয়াউর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলী হোসেন ও সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আমান উল্লাহসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102