বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি জামালগঞ্জে বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বল জব্দ, চোরাচালান মামলায় দুই যুবক গ্রেপ্তার

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও ফগার মেশিন কার্যক্রমের উদ্বোধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
৪২

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জামালগঞ্জে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফগার মেশিন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উদ্বোধনের পর হাসপাতাল চত্বর ও আশপাশের দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা বিভিন্ন স্থানের আগাছা পরিষ্কার এবং ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নূর সাদী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102