বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
২১১

মহিউদ্দিন জেলাপ্রতিনিধি, নেত্রকোনা:

নেত্রকোনায় বিপুল পরিমাণ ইয়াবা পাচারকালে মাহমুদুল হাছান (৩৮) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা। ​গত ২৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। ​অধিদপ্তর সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে ১৬:১০ থেকে ১৭:৩০ ঘটিকার মধ্যে নেত্রকোণা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাইপাস সংলগ্ন বাবুল মিয়ার মুদি দোকানের দক্ষিণ পাশে নেত্রকোনা-ময়মনসিংহগামী পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। মাহমুদুল হাছান (৩৮), পিতা: মৃত আমির উদ্দিন, মাতা: মৃত রমিজা খাতুন, সাং: বলরামপুর, ইউপি: চামরদাণী, থানা: মধ্যনগর, জেলা: সুনামগঞ্জ। ​ইয়াবা: কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর সাদা রঙের সিনথেটিক ব্যাগের জিপারযুক্ত চারটি পলি প্যাকেটে প্রতিটিতে ৫০০ পিস করে মোট ২,০০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন ২০০ গ্রাম)। যার অবৈধ বাজারমূল্য ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা। ​মোবাইল ফোন: সিমযুক্ত REALMI C85 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি (মূল্য ২০,০০০ টাকা) এবং সিমযুক্ত SYMPHONY BL 125 মডেলের বাটন মোবাইল ফোন ১টি (মূল্য ১,৫০০ টাকা)। ​নগদ অর্থ: মাদক বিক্রয়লব্ধ ১,৫০০ টাকা (১০০ টাকার ১৫টি নোট)।
​মোটরসাইকেল: মাদক পরিবহন কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-হ ৬২-০০৩৩ নম্বরের Hero Passion XPro Red মডেলের লাল রঙের মোটরসাইকেল ১টি (মূল্য ১,২০,০০০ টাকা)।টনগদ অর্থ ব্যতীত উদ্ধারকৃত অন্যান্য আলামতের মোট বাজারমূল্য ৯,৪১,৫০০ (নয় লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত) টাকা। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব নাজমুল হক মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ​মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়তে। “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি”—এই স্লোগান সামনে রেখে এলাকার যেকোনো মাদক ব্যবসায়ীর তথ্য ০১৪০৪-০৭২৮০৯ নম্বরে ফোন করে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102