বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

প্রেসক্লাব নকলা’র কমিটি গঠন: সভাপতি রানা, সম্পাদক রিজন

শেরপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
৮২

শেরপুর জেলার নকলা উপজেলার ‘প্রেসক্লাব নকলা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মো: শফিউজ্জামান রানা-কে সভাপতি ও নাহিদুল ইসলাম রিজন-কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি শফিউল আলম লাভলু, সহসভাপতি দেলোয়ার হোসেন ও আরিফুর রহমান; যুগ্মসাধারণ সম্পাদক মো: সজিব মিয়া, রকিব হাসান রবিন ও মোস্তাক আহাম্মেদ; সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন; দপ্তর সম্পাদক নয়ন শেখ, কোষাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইসুল ইসলাম রিফাত, সাহিত্য ও গবেষণা সম্পাদক এ. এম ফিরোজ, কল্যাণ ও তহবিল সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আইনুল নাঈম। কার্যনির্বাহী সদস্য ৬ জন হলেন তারেকুল হাসান, মাজহারুল ইসলাম লালন, মো: নূর হোসেন, মেহেদী হাসান রাজীব, রেজাউল হাসান সাফিত ও সেলিম রেজা। এছাড়া এই কমিটিতে ৫ জনকে সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন, শীমানুর রহমান সুখন, আল আমিন হাসান, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোয়াজ্জেম হোসেন তামিম ও রাজু আহাম্মেদ।

নবগঠিত কমিটির কার্যক্রমকে দেশ ও জাতির কল্যাণে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এবং নকলায় বস্তুনিষ্ঠ লেখনীর চর্চা অব্যাহত রাখতে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য সিনিয়র সাংবাদিকের সমন্বয়ে গঠন করা হয়েছে চার সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ। সোমবার বিকেলে নবগঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।

উল্লেখ্য যে, “প্রেসক্লাব নকলা” গঠনের পরে তা সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। কয়েক দিনের ব্যবধানে নকলা উপজেলায় সাংবাদিকদের দুইটি কমিটি প্রকাশ হওয়ার পরে বিভিন্ন মহলে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়। এবিষয়ে নবগঠিত ‘প্রেসক্লাব নকলা’র সভাপতি শফিউজ্জামান রানা, সিনিয়র সহসভাপতি শফিউল আলম লাভলু ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রিজন জানান, ‘প্রেসক্লাব নকলা’ কমিটির সাথে ‘নকলা প্রেসক্লাব’র কোন প্রকার সম্পৃক্ততা নেই। স্বতন্ত্র দুইটি সংগঠনিক নামে ও ভিন্ন বৈশিষ্ট্যের দুইটি লোগোতে দুটি কমিটি গঠিত হয়েছে। এবিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে ও গুজব ছড়ানো থেকে বিরত থাকতে প্র্রেসক্লাব নকলার পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে। সোমবার বিকেলে নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক নয়ন শেখ স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে, জেলা-উপজেলাস্থ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরসহ সকলের কাছে দেশে ও জাতির কল্যাণে গঠনমূলক পরামর্শসহ সার্বিক সহযোগিতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব নকলা-এর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। তারা বলেন ‘আমরা কারও প্রতিপক্ষ নই। দেশে ও জাতির কল্যাণে দলমত নির্বিশেষে সকল সমালোচনার উর্ধ্বে থেকে বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে নিজেদেরকে কল্যাণমূলক কাজে নিবেদিত হিসেবে প্রমান করতেই আমরা অন্তত ২৭ জন লেখক তথা পেশাদার সাংবাদিক ঐক্যবদ্ধ হয়েছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকদের এমন সংকল্পে ঐক্যবদ্ধ হওয়ায় অনেকে নবগঠিত কমিটির সকলকে সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102