
সেলিম আহম্মেদ, নিজস্ব সংবাদদাতা:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নতুন উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল। উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, অ্যাডভোকেট আব্দুল হক, জেলা জাসাস কমিটির সভাপতি শেরগুল আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল। উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম কাঞ্চন, আলমগীর কবির, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল রহমান মজুমদার, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলীসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের মূল শক্তি তৃণমূলের সাধারণ কর্মী ও সমর্থকবৃন্দ। ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। নিজেদের মধ্যে ছোটখাটো যেকোনো মতপার্থক্য ভুলে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এক হয়ে কাজ করতে হবে। দলে ত্যাগী ও নিবেদিত কর্মীদের মূল্যায়ন করতে হবে। আমাদের এই হাওরাঞ্চলের কৃষিজীবী, শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত নিবিড়। ফসল রক্ষা বাঁধের সঠিক তদারকি, কৃষকদের ন্যায্য অধিকার রক্ষা এবং যেকোনো প্রাকৃতিক বিপর্যয় বা সংকটে আমাদের সর্বাগ্রে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে মূল দলের সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান।