শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
২৩৪

শান্তিগঞ্জ প্রতিনিধি::

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠনের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব ও সঞ্চালনায় দীপক দাশ।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি ধ্রুপদ চৌধুরী (নুপুর) সাধারণ সম্পাদক চীনু চক্রবর্তী, কোষাধ্যক্ষ সুপ্রভা রানী কর, দপ্তর সম্পাদক নিপ্রেশ তালুকদার (রানু)। আরও বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সভাপতি দিলীপ কুমার দাশ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,গীতিকার আবিদ উদ্দিন, বাউল লাল শাহ,নন্দলাল দাশ, নির্মল দাশ, নাছির উদ্দীন, রিজন দাশ, অসীম দাশ, সুজন দাশ (ইভন), লাকি রানী দাশ, স্নেহা দাশ (তুলি), নিবুল দাশ প্রমূখ।

সভায় ধামাইল সংগীত, সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সুসংগঠিতভাবে বিস্তারের লক্ষ্যে একটি কার্যকর ও দক্ষ কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন ধামাইল দল, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, ধামাইল আমাদের মাটি, আমাদের সংস্কৃতি। এই ঐতিহ্যকে সঠিকভাবে লালন, সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই পরিষদের মূল লক্ষ্য। তাই একটি শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলা ধামাইল উন্নয়ন পরিষদের সভাপতি দিলীপ কুমার দাশ ও সাধারন সম্পাদক দীপক দাশ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, কোষাধ্যক্ষ রিজন দাশ, আইন বিষয়ক সম্পাদক সামিউল কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্নেহা দাশ (তুলি),মহিলা বিষয়ক সম্পাদক পপি দাশ সনি,কে নির্বাচিত করা হয় । শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান আয়োজকরা।

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং ধামাইল উন্নয়ন পরিষদের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102