শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্থায়ী ভবন না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা জরুরি নকলায় সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা তৈরী সভা নকলায় সার বিতরণ ব্যবস্থাপনাসহ কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্যও চালু করা হোক মিড-ডে মিল শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদের পরিবারের পাশে বিএনপি-যুবদল নেতারা দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা জসিমের বাড়িতে সন্ত্রাসী হামলা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরষ্কার প্রদান ভূমি-সচেতন প্রজন্ম গড়তে পাঠ্যবইয়ে ভূমিশিক্ষা অন্তর্ভুক্তি এখন সময়ের অনিবার্য দাবি নকলায় সোমবার রাত থেকে নিখোঁজ ৮ম শ্রেণির শিক্ষার্থী সন্ধ্যা

নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে
১২৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, হামদ-নাতসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী মৌলভী হযরত আলী ও মাহদী মাসুদসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

বক্তারা জাতীয় জীবনে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্যদেন। এ গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য-উদ্দেশ্য সত্যিকারের বৈষম্যহীন ও দুর্নিতীমুক্ত সমাজ এবং জনকল্যাণমূখী রাষ্ট্র বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তারা।

এসময় সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, জেসমিন আক্তার, আবু রায়হান, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102