মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত মহা অষ্টমীতে জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল

পুটিবিলায় জহির উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
২০০

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম ( প্রতিনিধি)

 

চট্টগ্রামের লোহাগাড়া পুটিবিলা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড গৌড়স্থান  নয়াপাড়া জহির উদ্দিনকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করায় খুনি সাহাব উদ্দিন, নাজিম উদ্দীন, জোবায়ের,রিয়াদ, মূল হোতা হোসেন গং সহ সকল হত্যাকারীদের ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়৷

মানববন্ধনে অভিভাবক, স্থানীয়  সমাজ প্রতিনিধি,শিক্ষক,ছাত্রপ্রতিনিধি,মসজিদের ইমাম ও সংবাদকর্মি অংশগ্রহণ করেন৷

এসময়ে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, স্হানীয় সমাজ কর্মি মোঃ তাফসির উদ্দিন,প্রবাসি উমর আলি, আয়ুব সিকদার,আব্দুল আজিজ সিকদার,মেহেরআলী,মনির আহমদ,আব্দুল নুরসহ প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন,আমরা পুটিবিলা ইউনিয়নবাসি এই কুচক্রের দ্বারা ভিবিন্ন দিক দিয়ে হুমকির মুখে আছি৷ তাদের হাত ধরে আমাদের পুটিবিলায় এই পর্যন্ত পরপর ৫টা নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে৷ গত ১৩-০৭-২৫ তারিখে জহির উদ্দিনকে নির্মমভাবে হত্যার পরেও তারা থেমে নেই৷ গত ২২ জুলাই জগন্যতম নাটক সাজিয়ে বাড়িতে ডাকাতি করছে বলে জহির উদ্দিনের পরিবারকেসহ এলাকাবাসিদের অপমানিত করলেন৷

বক্তারা আরো বলেন,মিথ্যা সংবাদ সম্মেলনের এখনো পর্যন্ত এক বিন্দু পরিমাণ সত্যতা মিলেনি৷ হত্যাকারিরা বিগত স্বৈরাচারী আওয়ামী আমলের সময়েও মানুষদের সবসময়ই হুমকির মুখে রাখতো৷ আমরা (পুটিবিলার) সর্বস্তরের জনসাধারণের পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লোহাগাড়া থানা প্রশাসনের মাধ্যমে হত্যাকারিদের উপযুক্ত শাস্তি এবং ফাঁসি দাবি জানায়৷

এই ঘটনায় নিহতের স্রী বাদী হয়ে ওইদিনই লোহাগাড়া থানায় হত্যা মামলার দায়ের করেন৷

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102