মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত মহা অষ্টমীতে জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল নকলায় এসবিসি প্রকল্পের এমএনসিএএইচ বিষয়ে জনসংলাপ

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
১১৬

মো. আফজাল হোসেন,সুনামগঞ্জ:

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে রেজিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলে নূর আলমের (৪৫) বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্ত নূর আলমকে আটক করে পুলিশ। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক পাঁচটার দিকে নিজ বসতঘরে রেজিয়া খাতুনের ওপর ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। এতে তাঁর ঘাড়ের পেছনে ও গলায় গুরুতর জখম হয়। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর মুঠোফোনে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখকে জানানো হলে তাঁর নির্দেশে দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জোহাব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন অভিযুক্ত নূর আলমকে আটক করে রাখেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। স্থানীয়দের কয়েকজনের দাবি, নূর আলম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম জানান, পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102