বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

শহিদ ইসমাম ও আলিফের কবর জিয়ারতের মধ্যে দিয়ে লোহাগাড়া এনসিপির যাত্রা শুরু।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
১৯১

প্রতিনিধি:: (লোহাগাড়া) চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার বিকেল ৪টার সময়ে লোহাগাড়া উপজেলার শহীদ ইসলাম ও শহীদ এ্যাডভোকেট আলিফের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়।

বিকেল ৪টার সময়ে এনসিপির নেতৃবৃন্দরা ১মে শহিদ ইসমামের কবর জিয়ারত শেষ করেই রওনা দেন অ্যাডভোকেট শহিদ আলিফের কবর জিয়ারত এর উদ্দেশ্যে।

শহিদদের কবর জিয়ারতে অংশ নেন লোহাগাড়া উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ জহির উদ্দিন ও যুগ্ম সমন্বয়কারী রিদওয়ানুর রহমান রাইহান ও মোঃ আকতার কামালসহ, আকিব বিন খালেদ, ও.বি.আর সামি, এইচ আর শহীদ, মুঃ মিনহাজ উদ্দিন, কাইছার হামিদ, মুহাম্মদ আজদ উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহেদুল হক রনি, সাঈদ মাহমুদ জুয়েল।

এসময়ে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র, আমিনুল ইসলাম সাইমুন – যুগ্ম আহবায়ক,আমজাদ হোসেন রিয়াদ যুগ্ম সদস্য সচিব, সংগঠক আবদুল্লাহ আল ওয়ালিদ, হুমায়ুন রশীদ সাব্বির, সাদমান গাজী, মুহাম্মদ আশরাফ।

এনসিপি নেতাদের ভাষ্য, এই পদযাত্রার লক্ষ্য হলো জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে স্মরণ করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণজাগরণ তৈরি করা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102