বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ শর্টে প্রাণ গেল যুবকের, লোহাগাড়ায় লাশ উদ্ধার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
২৪৫

মোঃ মিজান লোহাগাড়া( চট্টগ্রাম)

 

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১সেপ্টেম্বর) রাতে ব্যাংক এশিয়ার পেছনে এসির কম্প্রেসার চু’রি করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে এ দুর্ঘটনা ঘটে বলে আশংকা করেন স্হানীয়রা ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক সম্ভবত রাতে ব্যাংক এশিয়ার পেছনে এসির কম্প্রেসার চু’রি করতে গিয়ে বৈদ্যুতিক শর্টে মারা যায়। লাশ দেখতে পেয়ে দ্রুত থানা প্রশাসন, ফায়ার সার্ভিস,ও স্হানীয় সংবাদকর্মীদের খবর দিলে তারা ঘটনা স্হলে দ্রুত ছুটে আসলে গণমাধ্যমের সাহায্যে বিষয়টা ছড়িয়ে পড়ে৷

ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের একটি টিম৷ তাদের মাধ্যমে পরিত্যাক্ত যুবকের লাশ ঘটনা স্হল থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে লাশটাকে থানা প্রশাসনের মাধ্যমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷

লোহাগাড়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিটে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে লাশটাকে উদ্ধার ব্যবস্হা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ব্যবস্হা করি৷
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102