বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

মানবতার ছোঁয়ায় লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন — সহায়তা পেল ৩৩ পরিবার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
২৬৫

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম)

ঐতিহ্যবাহী চট্টগ্রাম দক্ষিণ জেলার জনপ্রিয় সংগঠন একঝাঁক উদার, নিবেদিত, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে, সৌদি আরব মক্কা প্রবাসী, সংগঠনের গ্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরীর নির্দেশনায় ০৯টি ইউনিয়ন এর ৮১টি ওয়ার্ড থেকে সুবিধা বঞ্চিত ০৯টি পরিবারকে সেলাইমেশিন, ১১টি পরিবারকে ঢেউটিন, ১৩টি পরিবারকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা সহ সর্বমোট ৩৩টি পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সহায়তা পাওয়া ইউনিয়ন গুলি হচ্ছে, পদুয়া, আমিরাবাদ, পুটিবিলা, লোহাগাড়া সদর, চুনতি, কলাউজান, আধুনগর, চরম্বা।

শনিবার (৪ অক্টোবর) উপজেলার ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রয় স্টেডিয়াম হল রুমে আয়োজিত এ প্রোগ্রামে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

সংগঠনটির কলাউজান ইউনিয়ন প্রতিনিধি মোহাম্মদ সেলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,
সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব গোলাম রসুল কমরী ও মুন্সী ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন, সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক তৌসিফ রেজা চৌধুরী, দুবাই শাখার সভাপতি মুহাম্মদ এরশাদ হোসাইন, সৌদি আরব মদিনা শাখার সভাপতি মুহাম্মদ মামুন, ফৌজুল আজিম চৌধুরী বাহাদুর, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইলসহ কেন্দ্রীয় কমিটি ও ইউনিয়ন প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102