প্রতিনিধি:: (লোহাগাড়া) চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার বিকেল ৪টার সময়ে লোহাগাড়া উপজেলার শহীদ ইসলাম ও শহীদ এ্যাডভোকেট আলিফের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হয়।
বিকেল ৪টার সময়ে এনসিপির নেতৃবৃন্দরা ১মে শহিদ ইসমামের কবর জিয়ারত শেষ করেই রওনা দেন অ্যাডভোকেট শহিদ আলিফের কবর জিয়ারত এর উদ্দেশ্যে।
শহিদদের কবর জিয়ারতে অংশ নেন লোহাগাড়া উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ জহির উদ্দিন ও যুগ্ম সমন্বয়কারী রিদওয়ানুর রহমান রাইহান ও মোঃ আকতার কামালসহ, আকিব বিন খালেদ, ও.বি.আর সামি, এইচ আর শহীদ, মুঃ মিনহাজ উদ্দিন, কাইছার হামিদ, মুহাম্মদ আজদ উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শাহেদুল হক রনি, সাঈদ মাহমুদ জুয়েল।
এসময়ে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'র, আমিনুল ইসলাম সাইমুন - যুগ্ম আহবায়ক,আমজাদ হোসেন রিয়াদ যুগ্ম সদস্য সচিব, সংগঠক আবদুল্লাহ আল ওয়ালিদ, হুমায়ুন রশীদ সাব্বির, সাদমান গাজী, মুহাম্মদ আশরাফ।
এনসিপি নেতাদের ভাষ্য, এই পদযাত্রার লক্ষ্য হলো জুলাই অভ্যুত্থানের ইতিহাসকে স্মরণ করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানো এবং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণজাগরণ তৈরি করা।