মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত মহা অষ্টমীতে জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল নকলায় এসবিসি প্রকল্পের এমএনসিএএইচ বিষয়ে জনসংলাপ

আখাউড়া রাধামাধব আখড়া মন্দিরে চুরির ঘটনায় ১৭ ঘণ্টার মধ্যে মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
১২৩

সামজাদ জসি

ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কেন্দ্রীয় রাধামাধব আখড়া মন্দিরে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ১৭ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে মন্দির থেকে চুরি হওয়া পবিত্র মূর্তি ও মূল্যবান স্বর্ণালংকার।

গ্রেপ্তারকৃতরা হলেন—আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামের লাল মিয়ার ছেলে মো. ঝারু মিয়া (৩০) এবং মালদারপাড়ার নজরুল ইসলামের ছেলে মো. আকাশ মালদার (২৮)।

পুলিশ জানায়, গত সোমবার (ঘটনার দিন) দিবাগত রাতে আখাউড়া কেন্দ্রীয় রাধামাধব আখড়া মন্দিরে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের ভেতরে প্রবেশ করে পবিত্র মূর্তি এবং ভক্তদের দেওয়া মূল্যবান স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই আখাউড়া থানা পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে অভিযানে নামে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের অবস্থান শনাক্ত করে। মাত্র ১৭ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মূর্তি ও স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।

আখাউড়া থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় জড়িত পলাতক অপর এক চোরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান বর্তমানে অব্যাহত রয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, অতি দ্রুততম সময়ের মধ্যে মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও মন্দির কমিটি। পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102