শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
১৮

মহিউদ্দিন, নেত্রকোনাপ্রতিনিধি:
​মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে নেত্রকোণা জেলা পুলিশ। দুর্গাপুরে সফল অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দুর্গাপুর উপজেলার বাগিটাপাড়া এলাকায় দুর্গাপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এই সফল অভিযান পরিচালনা করে।
​পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। বাগিটাপাড়া এলাকার আব্দুল জলিল ড্রাইভারের বাড়ির গোয়ালঘরে অত্যন্ত সতর্কতার সাথে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় লুকানো ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা।
​এই সাঁড়াশি অভিযানে আটককৃতরা হলেন—দুর্গাপুর উপজেলার কাচারীমোড় গ্রামের শফিকুল ইসলাম (৫৬) এবং বাগিটাপাড়া গ্রামের নাজমুন নাহার খানম (২৩)।
​সাহসী ও পেশাদার এই পুলিশি অ্যাকশনের বিষয়ে দুর্গাপুর থানা ও জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের মতো সামাজিক অভিশাপের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক আইনি প্রক্রিয়া চলছে এবং মূল হোতা পলাতক আব্দুল জলিলকে দ্রুত আইনের আওতায় আনতে জোর তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয় সচেতন জনগণ প্রশাসনের এমন দৃঢ় ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102