শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জামালগঞ্জে হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব ‎ কোম্পানীগঞ্জে এনসিপির পথসভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
১২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মেঞ্জারগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বর্ণের দুটি চেইন ছিনিয়ে নেওয়া, শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোছা. জুহেনারা বেগম।

লিখিত অভিযোগে বলা হয়, বুধবার (২৯ জুলাই) বুধবার সকাল প্রায় ১১টার দিকে মেঞ্জারগাঁও এলাকায় জুহেনারা বেগমের বসতবাড়িতে টিপু আহমদের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে হামলা চালায়। এ সময় ধারালো দা, লোহার রড, কাঠের রুইল ও বাঁশের লাঠি দিয়ে পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলায় মহিতুন নেছা, রাবিয়া বেগম, নাহিদা আক্তার, আবু সুফিয়ান ও শিউলী আক্তার আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং একজনের হাত ভেঙে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, হামলার সময় এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে শিউলী আক্তারের গলায় থাকা সমমূল্যের আরেকটি স্বর্ণের চেইনও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলার পর অভিযুক্তরা মামলা বা বিচার-সালিশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বালিজুরী ইউনিয়নের মেঞ্জেরগাও গ্রামের টিপু আহমদ, আব্দুল্লাহ, শিপন মিয়া, ফরিদ মিয়া ও শাহারা বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে।

এবিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমদ বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102