বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
২৪৯

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানে উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল (৪৮) এবং উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (৪৮)।
পুলিশ জানায়, এমরান হোসেন রুবেল বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে। বর্তমানে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন।
এ ঘটনায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা এমন ঘটনা তার কাছ থেকে প্রত্যাশা করিনি। গ্রেপ্তারের পর তার বিষয়ে থানায় কোনো ধরনের সুপারিশ করা হয়নি। জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। দলীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিই বাস্তবায়ন করা হবে।”
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102