বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ

শেরপুর প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
২১৪

শেরপুরের নকলায় ব্র্যাকের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র বাস্তবায়িত পার্টনারশিপ রিইনফোর্সমেন্ট ফর ইন্টিগ্রেটেড স্কিলস এনহ্যান্সমেন্ট (প্রাইজ)/”সমন্বিত দক্ষতা উন্নয়নের জন্য অংশীদারিত্ব জোরদারকরণ” প্রকল্পের আওতায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী নারী ও পুরুষ লার্নারদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে প্রাইজ প্রকল্পের নকলা শাখার প্রকল্প সংগঠক মো. নূর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক চিন্ময় রায়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম, গণমাধ্যমকর্মী মো. শফিউল আলম লাভলু ও আবদুল্লাহ আল-আমিন।

বক্তারা বলেন, ‘দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাইজ প্রকল্পের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ সনদ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রতি ইতিবাচক প্রত্যয় সৃষ্টি হয়।’ অনুষ্ঠানে প্রকল্পের এমসিপি সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সকল প্রশিক্ষণার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।

জানা যায়, প্রাইজ প্রকল্পের আওতায় ১০টি উপজেলায় মোট ৫০০ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এর মধ্যে নকলা উপজেলায় ৫০ জন নারী ও পুরুষ লার্নার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102