মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা বিশ্ব ল্যাবরেটরি দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে যৌথ অভিযানে ২,০৮০ লিটার অবৈধ ডিজেল জব্দ, মালিক শনাক্তের দাবি স্থানীয়দের

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
১২৬

মো. শাহীন আলম, নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২৬) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমান।

অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল।

পরবর্তীতে জব্দকৃত ডিজেল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ম্যানেজারের জিম্মায় হস্তান্তর করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমান জানান, সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের চেষ্টা করছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, চলমান তৎপরতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় মজুদ ও পাচার রোধে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে সাচনা বাজারের যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে দেড় প্লাটুন বিজিবি সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল, চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে। বিশেষ করে তিনটি এলসি পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102