বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কাঁঠালিয়ায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে
৩৮১

কাঁঠালিয়া প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। উপজেলার বানাই বাজারে একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ও অফিস ভাঙচুরে রূপ নেয়। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জুয়েল তালুকদার,
​
গতকাল ২৪ জানুয়ারি, শনিবার রাত ১০টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বিএনপি নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার সূত্রপাত হয়। যা পরবর্তীতে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় রূপ নেয়।
​ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। ভাঙচুর করা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের ছবি।
​
“এই ঘটনাটা বিড়ি চাওয়া নিয়েই শুরু হইছে। পরে দেখি একদল লোক আইসা অফিসে হামলা চালাইলো।”
​
স্থানীয়দের অভিযোগ, এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। স্থানীয় এক ইলেকট্রনিক্স দোকানদার দাবি করেন, ভাণ্ডারিয়া থেকে বহিরাগতদের এনে ‘আওয়ামী চক্র’ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
​হামলায় জুয়েল তালুকদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জুয়েল তালুকদার এই হামলার ইন্ধনে ফয়সাল তালুকদার হামলা করেছেন। তবে অভিযুক্ত ফয়সাল তালুকদারের বাবা ফারুক তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন,
​
“জুয়েল তালুকদার আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি সেজে মূল ধারার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমার ভাই বাদশা তালুকদার আজীবন বিএনপি করে আসছে, আমরা এই হামলার সাথে জড়িত না, এমনকি হে ঘটনার দিন রংপুরে রয়েছে। এ বিষয়ে বাদশা তালুকদার মুঠোফোনে জানান ঘটনার দিন আমি রংপুরে ছিলাম এখন আমি ঢাকায় আমার বাসায় আছি আমি এহন কর্মকান্ডের সাথে জড়িত না, আরো বলেন বিএনপির কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ বিষয়টি তদন্ত করে দোষীদের কে বের করলে আমার জন্য ভালো হবে।

এ বিষয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার বলেন বিষয়টি দুঃখজনক তিনি জানান, দলীয় কার্যালয় ও চেয়ারপারসনের ছবি ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
​এদিকে পুলিশ বলছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
​কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান বলেছেন
ঘটনাটি তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102