শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, নারী-শিশুসহ ৫ জন আহত জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক সামনে চলা সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক নকলায় বিএডিসি সার বীজ ডিলার এসোসিয়েশন’র সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদ নকলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো রাব্বি

জামালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
২৩১

আব্দুস সামাদ আফিন্দী::

 

‘জীবনব্যাপী ডায়াবেটিস (Diabetes Across Life Stages)’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার  (১৩ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

বিরল উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, জামালগঞ্জের আয়োজনে ও
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার গৌরব সদয় দে-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, মেডিকেল অফিসার শাহেদুল আলম ভূঁইয়া, ডেন্টাল সার্জন ডা. শাহিন মিঞা, নার্সিং সুপারভাইজার নিলীপ্তা রাণী হালদার, এবং সিএইচডব্লিউ ইকরাম হোসেনসহ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, “ডায়াবেটিস একটি নীরব ঘাতক। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমেই এই রোগ প্রতিরোধ সম্ভব।”

তারা আরও বলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘদিন ধরে গ্রামীণ পর্যায়ে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরামর্শ প্রদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে। বক্তারা সবাইকে আহ্বান জানান—নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার জন্য এবং ডায়াবেটিস প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার জন্য।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102