মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত মহা অষ্টমীতে জামালগঞ্জ সদর ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান কামাল নকলায় এসবিসি প্রকল্পের এমএনসিএএইচ বিষয়ে জনসংলাপ

বিজয়নগরে স্বাস্থ্য খাতে তীব্র জনবল সংকট: ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা, ভোগান্তিতে রোগীরা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
১২৯

সামজাদ জসি

ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্বাস্থ্য খাতে জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন কমিউনিটি ক্লিনিকসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় জনবল না থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার স্বাস্থ্য খাতের জন্য অনুমোদিত মোট ১২৮টি পদের মধ্যে ৫৮টি পদই বর্তমানে শূন্য রয়েছে। অর্ধেকের কাছাকাছি পদ খালি থাকায় বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ পড়ছে। ফলে সাধ্যমতো চেষ্টা করা সত্ত্বেও স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে চরম ভোগান্ত পোহাতে হচ্ছে।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, সরকারি এ স্বাস্থ্যকেন্দ্রে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেক সময় বাধ্য হয়েই তাদের অতিরিক্ত অর্থ খরচ করে বাইরের ক্লিনিক বা পার্শ্ববর্তী জেলা সদরে যেতে হচ্ছে। দ্রুত এ সংকট নিরসন করা না গেলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা চরম ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূঁইয়া বলেন, “বিদ্যমান জনবল সংকট নিরসনে আমরা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রাতিষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। আশা করছি খুব দ্রুতই শূন্য পদগুলোতে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে।”

বিজয়নগর উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে শূন্য পদগুলোতে দ্রুত জনবল পদায়ন ও টেকসই সমাধান নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102