মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বিছনাকান্ধিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
৭৫

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আহমদ (৩৫)-এর স্ত্রী রুবেনা বেগম (৩০)। এই ঘটনায় রুবেনার স্বামী আলী আহমদকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আলী আহমদ দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেকেও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ‘স্বামী-স্ত্রীর মধ্যে সবসময় কলহ চলত। হয়তো সেই কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও জানান, ‘আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102