বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জকিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পথে আনা ভারতীয় মহিষ -আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে
১৮০

জৈন্তাপুর সিলেট সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতীয় ১১টি গরু ও ১টি মহিষ আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে প্রাণীগুলো মালিকবিহীন অবস্থায় সীমান্ত এলাকা থেকে জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সেদিন সকালে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় চারশ গজ বাংলাদেশের ভেতরে গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় তারা আটটি ভারতীয় গরু আটক করে। উদ্ধার করা এসব গরুর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ছয় লাখ চল্লিশ হাজার টাকা।

এছাড়া একই দিনে পৃথক অভিযানে জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহল দল আরও তিনটি গরু ও একটি মহিষ জব্দ করে। প্রাণীগুলো মালিকবিহীন অবস্থায় সীমান্ত এলাকায় পাওয়া যায়। এ অংশের জব্দকৃত গরু ও মহিষের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে তিন লাখ নব্বই হাজার টাকা।

ফলে দুটি অভিযানে মোট ১১টি গরু ও একটি মহিষ আটক হয়, যার বাজারমূল্য দাঁড়ায় দশ লাখ ত্রিশ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত গরু ও মহিষ নিয়মিত আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি। জনগণের সহযোগিতা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবির এসব অভিযানের ফলে সীমান্তে গরু পাচার রোধে নতুন করে দৃঢ় বার্তা গেছে বলে স্থানীয়রা মনে করছেন। সীমান্তবাসীও আশাবাদী যে এ ধরনের ধারাবাহিক তৎপরতায় চোরাচালান কার্যক্রম আরও অনেকাংশে হ্রাস পাবে। দেশের নিরাপত্তা, অর্থনীতি ও সুশাসন রক্ষায় বিজিবির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102