বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে ২০০৬ সালের লগি-বৈঠার আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে কর্মশালা সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও সুপারি জব্দ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
১৯৮

জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধিঃ-

সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৭ আগস্ট) ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত থেকে এক কিলোমিটার ভেতরে সুরাইঘাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা আটক করা হয়। যার বাজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।

অন্যদিকে, মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী পয়েন্ট এলাকায় লক্ষীবাজার বিওপির একটি টহল দল অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।

অভিযানে , আটককৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার টাকা। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102