বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সড়ক দূর্ঘটনা প্রতিরোধে এলএস বাইকার্স এর জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
২২৯

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি::

 

দক্ষিণ চট্টলার লোহাগাড়া-সাতকানিয়া বাইকার্সদের নিয়ে গঠিত অন্যতম মানবিক সংগঠন এলএস বাইকার্স এর উদ্যোগে সড়কে দূর্ঘটনা প্রতিরোধে ঝুকিপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকা হতে সাতকানিয়া উপজেলার জাফর আহমদ কলেজ পর্যন্ত বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকায় এ জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়।

এলএস বাইকার্স এর প্রধান উদ্যোক্তা মোহাম্মদ আব্দুর রহিম, ফাহাদ চৌধুরী, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ মিজানুর রহমান, এস এম চিশতি, মোঃ ওমর, মোঃ আহাদ, মোঃ হোসাইন, মোঃ সান এর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দূর্ঘটনা প্রবণ এলাকায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।

এসময় সংগঠনের প্রধান উদ্যোক্তা আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলামসহ দোহাজারী হাইওয়ে থানা ও লোহাগাড়া ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102