বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
১৯১

জামালপুর প্রতিনিধি::

গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং দেশব্যাপী সাংবাদিক খুন, হামলা, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এসএটিভির সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অজয় কুমার পাল, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, আমার দেশের সাংবাদিক ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, নিউ নেশনের শাহ জামাল, ইত্তেফাকের শাহীন আল আমীন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, সমকালের সোলায়মান হোসেন হরেক, যায়যায়দিনের লিয়াকত হোসাইন লায়ন, মাইটিভির শামীম আলম, এশিয়ান টিভির মোস্তাক আহমেদ মনির, এখন টিভির জুয়ের রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, বাংলা টিভির ফজলুল করিম কাওছার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ, সাপ্তাহিক মুক্তকালের সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সরকার কোন সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার না করায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। হত্যাকান্ডের সাথে জড়িত কিছু আসামীকে গ্রেফতার করা হলেও পরে তারা বিভিন্ন আইনি ফাকফোকর দিয়ে জামিন পেয়ে যাচ্ছে। এতে করে সন্ত্রাসীরা আরো বেশি ভয়ংকর হয়ে উঠছে, একের পর এক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করার জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102