শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নকলায় সাড়ে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি নকলায় হেলথকেয়ার সেন্টারের পক্ষথেকে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত শেরপুরে সংঘবদ্ধ হামলার স্বীকার সাইফ মারা গেছেন! বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা ও পরিকল্পনা সভা হাওরকন্যা ইমার জয়যাত্রা: দেশের পতাকা বুকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জেলার শ্রেষ্ঠ নকলার ইউএনওকে বিভিন্ন মহলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
১৩৯

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে ৬ জন আসামীকে। বুধবার রাতে ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার এস আই মোঃ সিকান্দার আলী, এস আই আব্দুল লতিফ, এ এস আই সাহাব উদ্দিন, এ এস আই তোয়াহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ৬ আসামী গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা (নং২০৯/২৫) এর আসামী নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের আব্দুর রহিম তালুকদারের পুত্র মোঃ আব্দুল মজিদ তালুকদার, মোঃ আব্দুল মজিদ তালুকদারের স্ত্রী সেলিনা বেগম।

জি আর মামলা (১৯২/১৪ (কোতয়ালী) এর আসামী দোলার বাজার ইউনিয়নের পালপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র জয়নাল আবেদীন

সি আর মামলা ৫৩০/২৪ (ছাতক)’র আসামী দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর-লক্ষীপাশা গ্রামের মোঃ শামসুল হকের পুত্র মোহাম্মদ আলী ফুয়াদ ও ছাতক থানার মামলা (নং-৫( ৮)২০২৫) এর আসামী ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড এর সন্ধিগ্ধ আসামী সিলেট কোতোয়ালি থানা এলাকার সোবহানী ঘাটের বাসিন্দা খুরশেদ আলমের পুত্র মো: রনি আহমদ। ছাতক থানার ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, ছাতক থানার মামলা নং ৩৩, তারিখ-২৪.০৭.২০২৫ এর রিমান্ডের আসামী উপজেলার বড় বিহাই গ্রামের মোঃ আলী হোসেন সহ সব আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102