বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকেরা।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
৮০

মহিউদ্দিন তালুকদার
জেলাপ্রতিনিধি নেত্রকোনা
​শনিবার (১৭ অক্টোবর) সকালে নেত্রকোণা জেলা শহর ও দুর্গাপুরে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
​সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। সাধারণ সম্পাদক মাহাবুবুর কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক সঞ্জয় সরকার, শফিকুল ইসলাম, মির্জা হৃদয় সাগর, গোলাম কিবরিয়া সোহেল, আবুল কালাম, মহিউদ্দিন তালুকদার তানজিলা শাহ রুবি, সাংবাদিক আসাধ, সোহেল খান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক প্রীতম সোহাগ। ​একই সময়ে দুর্গাপুর পৌরসভার প্রেসক্লাব মোড়ে অন্য একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. মোহন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার, যমুনা টিভির কামাল হোসাইন, প্রথম আলোর পল্লব চক্রবর্তী, আজকের পত্রিকার সাইফুল আরিফ জুয়েল, ডিবিসির রাকিবুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈকত সরকার ও ৭১ টিভির রাজেশ গৌড়।
​সমাবেশ শেষে দুর্গাপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন অংশ গ্রহণকারীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

​বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যার পেছনে কারা জড়িত তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করতে হবে। একই সঙ্গে সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান তাঁরা। বক্তারা আলিফের স্ত্রী ও দুই শিশুর ভবিষ্যৎ নিরাপত্তা ও ভরণপোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
​উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রূপসী বাংলা টিভির প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। এ ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102