বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা, প্রধান শিক্ষক ও সভাপতি কারাগারে।

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
২১৩

জেলা প্রতিনিধি সুনামগঞ্জ::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ও বিদ্যালয়ের তহবিল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে বিশ্বম্ভরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন—মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহীন উদ্দিন এবং ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হেকিম।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র ভূষণ সরকার বাদী হয়ে সাবেক প্রধান শিক্ষক শাহীন উদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হেকিমসহ কয়েকজনের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের শুরুর দিকে বিদ্যালয়ের সেশন ফি, পরীক্ষা ফি, টিউশন ফি ও শিক্ষার্থীদের বেতন বাবদ আদায় করা অর্থ বিদ্যালয়ের সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের হিসাব নম্বরে জমা করা হয়। পরে বিদ্যালয়ের বিভিন্ন খরচের কথা উল্লেখ করে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত ছাড়াই ওই হিসাব থেকে অর্থ উত্তোলন করা হয়। অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের কাজের কথা বলে উত্তোলন করা প্রায় ৫ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

পরে মামলাটির অধিকতর তদন্তের জন্য আদালত গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। তদন্ত শেষে ডিবির পরিদর্শক হযরত আলী গত ১৯ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধান শিক্ষক শাহীন উদ্দিন ও সাবেক সভাপতি আব্দুল হেকিমের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে বলে মামলার বাদী দাবি করেন।

এদিকে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পর রোববার দুই আসামি জামিনের জন্য আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী পবিত্র ভূষণ সরকার বলেন, “তদন্ত প্রতিবেদনে আসামিদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। রোববার তারা জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল দুই আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে মামলার অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102