বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

লোহাগাড়া সেনা ক্যাম্পের অভিযানে আটক ১, উদ্বার ইয়াবাসহ অন্যান্য সরঞ্জাম

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে
২৯৫

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম (প্রতিনিধি)

চট্টগ্রামে লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক ১ জন আসামীসহ ০১টি দেশীয় তৈরী পিস্তল, এ্যামুনেশন ৩ রাউন্ড, ২৩০ পিচ ইয়াবা, রাম দাঃ ০২টি,চাপাতি,২টি,বাটন মোবাইল ১৭টি,আ্যন্ড্রয়েড ফোন,০১টি অটো টিপ চাকু,০১টি উদ্ধার করতে সক্ষম হয় লোহাগাড়া সেনাক্যাম্পের বিশেষ টিম৷

আটককৃত আসামি হলেন, সাতকানিয়া, চাদগা পাড়ার বাসিন্দা, মৃত সালেহ আহমেদ এর পুত্র মোঃ জানে আলম (৩৫)।
( ৫আগষ্ট) মঙ্গলবার রাত আনুমানিক ৯টার সময়ে লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার সেনা ক্যাম্পের বিশেষ অভিযানে ২৩০পিস ইয়াবাসহ মোঃ জানে আলম ( ৩৫) নামক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তী আসামির স্বীকাররোক্তীতে তার নিজস্ব বাড়ি সাতকানিয়া উপজেলার,চাদগা পাড়া হতে উল্লেখিত সরাঞ্জম উদ্ধার করা হয়৷

ক্যাপ্টেন শাহরিয়া কবির জানান, বিশেষ সূত্রে আমরা খবর পেয়ে কয়েকদিন আমাদের সামরিক গোয়েন্দার নজরে রাখি । পরবর্তী আমরা বিশেষ আভিযান পরিচালনা করি এবং আমরা সফল হই৷ লোহাগাড়া উপজেলাধীন পদুয়া বাজার স্টেশনে অভিযান চালিয়ে জানে আলম নামের এক আসামিকে হাতেনাতে ২৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়৷ পরবর্তীতে আসামির নিজ বাড়ি হতে ০১টি দেশীয় তৈরী পিস্তল, এ্যামুনেশন ৩ রাউন্ড, রাম দাঃ ০২টি,চাপাতি,২টি,বাটন মোবাইল ১৭টি,আ্যন্ড্রয়েড ফোন,০১টি অটো টিপ চাকু,০১টি উদ্ধার করতে সক্ষম হয় লোহাগাড়া সেনাক্যাম্পের বিশেষ টিম।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ইয়াবা এবং অন্যান্য সরঞ্জাম সহ আসামীকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102