মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

জামালগঞ্জের ছান্দেরনগরে একাধিক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
৯৭

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছান্দেরনগর গ্রামে একের পর এক সংঘবদ্ধ হামলা, হুমকি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন একাধিক পরিবার। গত দুই মাসে একটি নির্দিষ্ট পরিবারের ওপর চারবার দেশীয় অস্ত্র স্বজ্জিত হয়ে হামলার ঘটনায় পুরো গ্রামে বিরাজ করছে চরম আতঙ্ক।

শনিবার (১৯ জুলাই) জামালগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কুরবান আলী জানান, গত ২৪ মে থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তার পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে প্রতিপক্ষ আবুল খয়ের, ময়না ও তোয়ায়েল গংয়ের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ গোষ্ঠী। এসব হামলায় অন্তত ৭ জন আহত হয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ঘটনাগুলোর প্রেক্ষিতে জামালগঞ্জ থানায় ১৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১০, তারিখ: ২৬/০৬/২০২৫)।

মামলাটি আদালতে বিচারাধীন আছে। ভুক্তভোগীদের দাবি, ঘটনার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিরাপত্তা আরও হুমকির মুখে ফেলেছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের ইভটিজিং, হুমকি ও চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করে চলেছে।

প্রশাসনের কাছে আক্রান্ত পরিবারের জোর দাবি

অতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিরাজমান।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102