বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধর্মপাশায় র্যালি ও আলোচনা সভা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে
১৬৪

প্রতিনিধি : (লোহাগাড়া), চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নাজিম উদ্দীন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়

০৫ জুলাই( শনিবার) দিবাগত রাত ১:৩০ মিনিট এর সময়ে লোহাগাড়া উপজেলার আওতাধীন আমিরাবাদ ইউনিয়নের মা মনি হাসপাতালের সামনে থেকে ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার সময় তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাতকানিয়া উপজেলার কেউছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়াপাড়ার কালিমুল্লাহ’র পুত্র।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ধৃত আসামি ইয়াবা টঢাবলেট বিক্রির প্রস্তুতি নিচ্ছিল, সামরিক গোয়েন্দার এমন তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে মোহাম্মদ নাজিম উদ্দিন (৪৫) কে তার কোমড়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।

পরবর্তীতে লোহাগাড়া ও সাতকানিয়া আর্মি ক্যাম্প এবং সাতকানিয়া থানা পুলিশসহ আটককৃত আসামীর নিজ গৃহে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে অধিকতর তল্লাশীর পরেও কোন প্রকার মাদক দ্রব্য পাওয়া যায়নি। পরে ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সাতকানিয়া-লোহাগাড়ার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মো: তফিকুল আলম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক কারবারিকে আটক করা হয়, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রজ্জু করা হয়েছে, ৬ জুলাই সকালে পুলিশ স্কটের মাধ্যমে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102