বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে বারগ্রাম মহিলা মাদ্রাসা কমিটি নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
১৭৭

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বারগ্রাম মহিলা মাদ্রাসার কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এই ইস্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকীত পলাতক থাকায় দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি সৈয়দ খালেদ আহমদকে অবহিত না করে নির্বাহী মুহতামিম আব্দুল গফফার কুচক্রী মহলের প্ররোচনায় কমিটির সভা আহ্বান করেন। এতে গ্রামে গুজব ছড়ায় এবং উত্তেজনা চরমে পৌঁছে। এলাকাবাসীর ধারণা, যেকোনো সময় এই উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে।

সহ-সভাপতি সৈয়দ খালেদ আহমদ বলেন, “মাদ্রাসার নিরিবিলি পরিবেশে এতদিন পাঠদান ও অন্যান্য কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছিল। কিন্তু মুহতামিম আব্দুল গফফার অবৈধ লাভের আশায় এলাকার কিছু কুচক্রী মহলকে সঙ্গে নিয়ে হিসাব তছনছ করছেন। আমার সঙ্গে কোনো সমন্বয় না করে সভা আহ্বান করায় আমি সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায় বিচার চেয়ে ১২৯ নম্বর মামলা করেছি। এরপর থেকে তিনি ক্ষিপ্ত হয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন। আমি ইউএনও মহোদয় ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে জানতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ইউএনও’র সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102