বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই দোকানদারকে জরিমানা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে
২৬০

মোঃ মিজান,(লোহাগাড়া)চট্টগ্রাম

মঙ্গলবার (৬মে) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সকাল ১০:৩০ মিনিট থেকে সাতগড় বিটের লাম্বাশিয়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপিত পানবরজ উচ্ছেদের কর্মপরিকল্পনা অনুযায়ী লোগাহাড়া উপজেলা প্রশাসন, লোহাগাড়া আর্মি ক্যাম্প, লোহাগাড়া পুলিশ এবং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের স্টাফসহ যৌথ অভিযান শুরু করে।অভিযানকালীন লাম্বাশিয়াসহ চুনতির বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালি উত্তোলনের সাথে জড়িতদের বাড়িতে বাড়িতে তল্লাশী চালানো হয়। কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে চুনতির মুন্সেফ বাজারে দুইজন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৫০০/- জরিমানা করা হয়।তাছাড়া বিকাল ৩:০০টা থেকে সাতগড় বিটের লাম্বাশিয়া সংরক্ষিত বনভূমির আর এস দাগ নং ১৭৩১ যার বি এস ৩৫৪৮ দাগ নং এবং আর এস ১৬২৮ যার বি এস ৩৬৭০ নং দাগের উপর অবৈধভাবে স্থাপিত ১০ টি পানবরজ আংশিক ভাঙ্গা হয়। কিন্তু পানবরজ স্থাপনকারী মহিলা ও পুরুষ অনুরোধের ভিত্তিতে তাদের এক সপ্তাহ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে তারা নিজ উদ্যোগে পানবরজ অপসারণ করবে। অন্যথায় তাদের পানবরজের বাকি অংশটুকু ভেঙ্গে ফেলা হবে।পরিশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল লায়েল জানান, জনস্বার্থে এই ধরণের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102