বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে নদী থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
১৭৯

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::

জৈন্তাপুর উপজেলায় কাটাগাঙ নদী হতে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম সামছুদ্দিন (৩২)। সে নিজপাট হর্ণি নয়াগ্রাম এলাকার আব্দুস শাক্কুরের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন গতকাল শুক্রবার সন্ধ্যা হতে নিঁখোজ ছিলেন। শনিবার (৩রা মে) সকাল ৯:টায় হর্ণী নয়াগ্রাম কাটাগাঙ নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উসমান গনীর নেতৃত্ব পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, নিহতের পারিবারিক সূত্রে জানানো হয়, সামছুদ্দিনের মৃগি রোগ ছিলো। গত শুক্রবার বিকেলে কাটাগাঙ নদী পার হয়ে তার চাচার বাড়ীতে গিয়েছিল সে। সেখানে আসরের ওয়াক্তে সে মৃগি রোগে আক্রান্ত হয়। সন্ধ্যার আগে সে সুস্থ হয়ে বাড়ীর দিকে রওয়ানা দিলে পথিমধ্যে নিঁখোজ হয় সে। পুলিশ আরো জানায় তার শরীলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগি রোগে আক্রান্ত হয়ে সে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102