বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ২ নৌকা জব্দ, ৪ জন আটক

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
১৮২

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার ফুলভরি গ্রামের মো. আক্তার হোসেন (৩২), কাটাখালী গ্রামের নূর আলম (২৪), ফুলভরি গ্রামের তোফায়েল আহমদ (২৪) এবং তার ভাই মূসা মিয়া (২০)।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার ইউনিয়নের অন্তর্গত রক্তি নদীতে এই অভিযান পরিচালনা করেন জামালগঞ্জ থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ।

অভিযানকালে প্রায় ১৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ৬৫ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জামালগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102