বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

২ মাস অতিবাহিত হওয়ার পরও যোগদান করেননি ২ কর্মচারী

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
১৮৪

আল হেলাল,সিনিয়র প্রতিবেদক :

সুনামগঞ্জ জেলার দুই উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অধীনস্থ ২ কর্মচারীকে বদলীর আদেশ দিলেও বদলীকৃত কর্মচারীরা উর্ধতন কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও স্বপদে বহাল তবিয়তে থাকার অভিযোগ রয়েছে। জানা গেছে গত ১২ ফেব্রুয়ারি ,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সুনামগঞ্জ,শাল্লা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক কে জামালগঞ্জ উপজেলা কার্যালয়ে,ছাতক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত প্রশিক্ষক সত্যরঞ্জন দাস কে শাল্লা উপজেলা কার্যালয়ে বদলীর আদেশ দেন। বদলীর আদেশে তিনি উল্লেখ করেন ১৭ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান না করলে উক্ত ২ কর্মচারীরা ১৮ ফেব্রুয়ারি তারিখে স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অফিস আদেশের অনুলিপি মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক,উপ-পরিচালক (প্রশাসন),উপ-পরিচালক (অর্থ),সহকারী পরিচালক (প্রশাসন/অর্থ) সংশ্লিষ্ট ২ উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা হিসাবরক্ষন অফিসার ও স্বস্ব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের প্রদান করা হয়। কিন্তু বদলীর আদেশ প্রাপ্তির ২ মাস ৬ দিন অতিবাহিত হওয়ার পরও বদলীকৃত কর্মচারীরা নতুন কর্মস্থলে যোগদান করা থেকে বিরত রয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে ঐ ২ কর্মচারীর মুঠোফোনে কল করলে মোজাম্মেল হকের সংযোগ বন্ধ পাওয়া যায়। অন্যদিকে সত্যরঞ্জন দাস একাধিকবার কল পাওয়ার পরও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। অন্যদিকে ঐ ২ উপজেলায় সেবাগ্রহীতারা তাদের ন্যায্য সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন বলে সাংবাদিকদের জানান ভূক্তভোগীরা। বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকে দৃষ্টি এখন সকলের।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102