বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেটের যে বাজারে চোরাচালানের পশু বৈধ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
১৮৩

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদর বাজারে বৈধ হয় ভারতীয় পশু। প্রতিদিন ২ হতে ৩ শতাধিক পশু সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ করে জৈন্তাপুর বাজারে। বাজার হতে বৈধ চালান নিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন বাজার সহ সিলেট ও বিভিন্ন জেলায়। সংশ্লিষ্টরা নিরব ভূমিকায়।
সরজমিন ঘুরে যানাযায়, কিছুদিন পূর্বে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সাড়াশী অভিযান পরিচালনার পর হতে ধীরে ধীরে জৈন্তাপুর বাজার হয়ে উঠে চেরাচালানের বৈধ হাট। আগামী কুরবানীর ঈদকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার থাঁসিহাওর, আলুবাগান, মোকামপুঞ্জি, শ্রীপুর, বাননঘাট, থড়মপুর, ছাগলখাউরী, আদর্শপ্রাম, মিনাটিলা সুপারীবাগান, রাবার বাগান, কেন্দ্রী মন্দির, কেন্দ্রীহাওর, লম্বাটিলা, ডিবিরহাওর, ডিবিরহাওর ফরিদের বাড়ী, ডিবিরহাওর আসামপাড়া, মহেষমারা, ঘিলাতৈল, তলাল, ফুলবাড়ী, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, ভিতরগোল, গোয়াবাড়ী, বাইরাখেল, হর্নি, জালিয়াখলা, কালিঞ্জি, সারীনদীর মুখ, লালমিয়া-অভিনাশের টিলা, জঙ্গীবিল, আফিফা নগর, বাঘছড়া, তুমইর, বালীদাঁড়া, ইয়াংরাজা, সিঙ্গারীরপাড় এলাকা দিয়ে প্রবেশ করছে ভারতীয় নানান পন্য সামগ্রী।
পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয় চিনি, প্রসাধনী সামগ্রী, সুপারী, মাদক সামগ্রী (মদ-ইয়াবা-গাজা-ফেন্সিড্রিল), ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, মটর সাইকেল, টাটা গাড়ীর যন্ত্রাংশ, আমদানী নিষিন্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি, চা-পাতা, ভারতীয় বিভিন্ন কোম্পানীর ঔষধ সামগ্রী, বিভিন্ন কোম্পানীর মোবাইল হ্যান্ডসেট, ভারতীয় কার গাড়ী ও গরু-মহিষ-ছাগল চোরাচালানের মাধ্যমে বাংলািদেশে নিয়ে আসছেন চোরাকারবারীরা। এদিকে আইন প্রয়োগকারী বাহিনীর অভিযানে ইতোমধ্যে জৈন্তাপুর বিভিন্ন স্থান হতে মাদক দ্রব্য সামগ্রী আটক করা হলেওল দেদারছে বাজারে প্রবেশ করছে ভারতীয় গরু-মহিষ-ছাগল। বাজার হতে এসব গরু মহিষ বৈধ্য কাগজ নিয়ে উপজেলার বিভিন্ন বাজার সহ সিলেট ও জেলার বাহিরে প্ররণ করা হচ্ছে।
এলাকাবাসী জানান, বিজিবির লাইনম্যান বা সোর্স বর্তমান জৈন্তাপুর বাজারের ইজারাদার ঘিলাতৈল গ্রামের মৃত হাজী মছদ্দর আলীর ছেলে আব্দুল করিম ওরফে বেন্ডিজ করিম (৪৭), কেন্দ্রী হাওর গ্রামের মৃত মোস্তাকিন আলীর ছেলে মো. হারুন মিয়া (৩৮), মাসুক মিয়া (৩৫), গোয়াবাড়ী গ্রামের কালা রাজার ছেলে রোপা মিয়া (৩৫), গৌরী শংঙ্কর গ্রামের তমন মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৪৫), হর্নি (বাইরাখেল) গ্রামের মৃত মহরম আলী ছেলে মো. আব্দুল মালেক ওরফে আব্দুল (৪৭), ঘিলাতৈল গ্রামের মৃত হাসন আলীর ছেলে জালাল উদ্দিন মনা (৩৫), যশপুর গ্রামের বেলাল আহমদের ছেলে বশির আহমদ (৪৮), গোয়াবাড়ী গ্রামের মৃত আব্দুল জলিল এর ছেলে জসিম উদ্দিন (৪৭), উজানীনগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে আব্দুস শুকুর (৪৮), রুপচেং গ্রামের আলীম উদ্দিন মোল্লা (৩২), বাইরাখেল গ্রামের আব্দুর রশিদ এর ছেলে শাহিন (৩৫), রুপচেং গ্রামের কালাি মিয়ার ছেলে এনাম মিয়া (৩৫), কদমখাল গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে রিপন মিয়া (২৮), ফুলবাড়ী গ্রামের মনসুর আহমদ এর ছেলে সুজন আহমদ (২৫), ডিবির হাওর গ্রামের আয়না মিয়ার ছেলে নাহিদ (২৫), ডিবির হাওর গ্রামের মৃত আঙ্গুলকাটা মালেকের ছেলে হেলাল আহমদ (২৮), ডিবির হাওর গ্রামের আজির উদ্দিনের ছেলে আনোয়ার (২৮), দরবস্ত মানিকপাড়া গ্রামের বিলাল আহমদ (৪৮), রুপচেং গ্রামের জাকারিয়া (৩০) এর নেতৃত্বে জৈন্তাপুর বাজারে সীমান্তের বিভিন্ন পথ ধরে গরু-মহিষ, মাদক সমাগ্রী, কসমেট্রিক্স, চা-পাতা, মটর সাইকেল, নাছির বিড়ি, ইয়ায়া, মোবাইল হ্যান্ডসেট, ভারতীয় ঔষধ সামগ্রী বাজারে প্রবেশ করছে বলে স্থানীয়রা জানান। বিজিবির লাইনম্যান ও নিজে চোরাচালান ব্যবসায়ী হওয়াতে এছাড়া ১৪৩২ সনের জৈন্তাপুর গরুর বাজার ইজারাদার নিযুক্ত হওয়ায় একক আধিপত্য বিস্থার করে বাজারে গরু মহিষ প্রবেশ করছে। আব্দুল করিম ওরফে বেন্ডিজ করিম নিজে ইজারাদার ও বিজিবির লাইনম্যান হওয়ার কারনে এখন উল্লেখিত চোরাকারবারীদের নিয়ে জৈন্তাপুর বাজার হতে বৈধ চালান নিয়ে উপজেলার বিভিন্ন বাজার সহ সারাদেশে প্রেরণ করা হয়। বিনিময়ে প্রশাসনের নামে মোটা অংকের চাঁদা আদায় করছে চক্রটি।
এলাকাবাসী আরও জানান, হরিপুর বাজারে অভিযানের পর হতে সীমান্তের জৈন্তাপুর বাজার এখন চোরাকারবারীদের নিয়ন্ত্রনে ব্যবসা পরিচালনা করছে।

উল্লেখ্য জৈন্তাপুর উপজেলায় গরু-মহিষ বাজারজাত করনে কোন খামার নেই। তবুও জৈন্তাপুর বাজারে প্রতিদিন শত শত ভারতীয় গরু মহিষ বাজারে প্রকাশ্যে বিক্রয় হচ্ছে। জনগনের প্রশ্ন খামার বিহীন এলাকায় গরু-মহিষ কোথায় হতে আসছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বলেন, সীমান্তের অতি নিকটে বাজার হওয়ার পরে পুলিশ অভিযান পরিচালনা অভ্যাহত রেখেছে। তবে সীমান্তের বিষয়টি অন্যান্য বাহিনীর দেখবাল করছে বলে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102