বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

তামাবিল মহাসড়ক বাঘের এলাকায় র‍্যাবের-৯ এর অভিযানে ২৮২ বোতল মদ সহ আটক -১

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে
১৯০

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি ::

র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সদর কম্পানী সিলেট এর মাদক বিরোধী অভিযানে ২৮২ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যাক্তির নাম মো খালেদ আহমেদ (২৯)। সে গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলিরগাঁও ইউনিয়নের খাগড়া গ্রামের মো আতাউর রহমানের পুত্র।

র‍্যাব-৯ সদর কম্পানী সিলেট এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার(২১শে এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্হানে অভিযান চালায় র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল।

ওইদিন রাত আনুমানিক ১:০০ ঘটিকায় মাদক বহনকারী খালেদকে মহাসড়কের পাশে মাদক সহ পাচারের জন্য অপেক্ষমান থাকা অবস্থায় আটক করে র‍্যাবের আভিযানিক দল। পরে গ্রেফতারকৃত আসামিকে আলামত সহ সোমবার দুপুরে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ। তিনি বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সদর দপ্তর থেকে জানানো হয়, র‍্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন ধরণের নৃশংস, ঘৃন্যতম অপরাধ নিরোসনে ও অপরাধীদের গ্রেফতারের অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102