বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

অগ্নিসংযোগের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
১৬৮

শাহ্ ফুজায়েল আহমদ,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় করা মামলায় মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ খান (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে উপজেলার ৩ নং মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়ায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ খানক গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মাছিম খানের ছেলে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুইঞা জানান, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাজ্জাদ খানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ আনা হয়। এ পর্যন্ত মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102