বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় চিনি সহ আটক -২

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
১৭৮

 

জৈন্তাপুর প্রতিনিধি::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৩৫ বস্তা ভারতীয় চিনি সহ একটি প্রাইভেট কার ও কারের চালক সহ মোট দুইজনকে আটক করা হয়েছে।

আটক কৃতরা হলেন উপজেলার নিজপাট গৌরিশঙ্কর এলাকার সরাফত আলির পুত্র জুয়েল আহমেদ (২৯) ও উপজেলার ঠাকুরের মাটি এলাকার মৃত মাসুক মিয়ার পুত্র কাউসার আহমেদ (২৮)।

হরিপুর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১২ই এপ্রিল) রাত ৮:টা ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজ সাইফ এর নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম নয়ামাটি শুক্রবারী বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বাড়ির ভিতর থেকে ১৩ বস্তা এবং বাড়ির গোডাউন থেকে একটি কার গাড়িতে ( রেজি নং -ঢাকা – মেট্রো-গ ৩৩-৪৮৮৪) লোড করা অবস্থায় ২২ বস্তা চিনি সহ- মোট ৩৫ বস্তা চিনি আটক করা হয়। এ সময় কারের চালক ও কারে থাকা অপরজন সহ মোট ২ জনকে আটক করা হয়।

পরে জব্দকৃত ৩৫ বস্তা চিনি এবং ১ টি কার ও সাথে আটককৃত ২ জন ব্যাক্তিকে হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সেনাসূত্রে জানা যায় আটককৃত চিনি সহ দুইজনকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102