মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জের বাদাঘাট বাজারে মেইকার পরিবারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন মামলাবাজ ঘুষখোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: ২ জনের মৃত্যু, শান্তিগঞ্জে আহত ৩ শান্তিগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ একদিনের দাওরাই সফর রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা নকলায় ১০৪৯৭ পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ঈদগাহ নির্মাণের দাবীতে মানববন্ধন

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
৮৭

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে ঈদগাহ নির্মাণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮এপ্রিল) বাদ আছর নোয়াখালী বাজার মসজিদ ও এলাকাবাসীর আয়োজনে দিরাই রাস্তা পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী গ্রামের কবরস্থানের জমি দখল করে আওয়ামীলীগ সরকারের আমলে অবৈধভাবে জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ভোগ করে আসছিল স্থানীয় আওয়ামীলীগের কিছু প্রভাবশালী নেতারা । ৫ আগস্টের পর স্হানীয় এলাকাবাসীর দাবীতে উচ্ছেদ অভিযান চালানো হলে কিছু অংশ জমি উচ্ছেদ করা হলেও পুরোপুরি ভাবে উচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী। মানববন্ধনে সভাপতিত্ব করেন শায়খ মাওলানা আব্দুস শহীদ। তিনি আরো জানান, সরকারি জায়গায় ঈদগাহ নির্মাণের জন্য ডিসি বরাবর আবেদন করা হয়েছে। সরকারি জায়গা পুনরায় দখল করার জন্য এখন আবারো স্থানীয় কিছু বিএনপি নেতারা চেষ্টা করছেন। কারী আজির উদ্দিন বলেন,উচ্ছেদকৃত জমি দখলে পুনরায় পায়তারা চলছে। আমরা ডিসি বরাবর ঈদগাহ নির্মাণের আবেদন করেছি।জেলা প্রশাসক আবেদন গ্রহণ করে ঈদগাহ নির্মাণে আশু পদক্ষেপ নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন এলাকার
আরজদ আলী, শফিক উদ্দিন, আঃ সাত্তার মিয়া, মোঃ হানিফ মিয়া, মনির উদ্দিন, শানুর আলী, হাফিজ দুলন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102