বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

গাজায় হত্যাকান্ডের প্রতিবাদে ইমাম মুয়াজ্জিন পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
২০৬

◑ সুনাম দিগন্ত ডেস্ক:

ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জ ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় মুসলিম জনগোষ্ঠীর  উপর ইসরায়েলের বর্বর  হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল (সোমবার) দুপুরে সুনামগঞ্জে ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া সুনামগঞ্জের মুহতামিম শায়খ মাওলানা আব্দুল বাছির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আনোয়ার হোসাইন,রাজনীতিবিদ মাওলানা তোফাজ্জুল হক আজিজ, মাওলানা ইমাম উদ্দিন, মুফতি আব্দুল হক আহমদি, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা কামরুজ্জামান হাকিমী,
মাওলানা ইলিয়াস আহমদ গুলেনুর, মাওলানা রুকন উদ্দিন,মাওলানা রফিক আহমদ উলাসগরী,মাওলানা মিজানুর রহমান, জনাব সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা বেলাল আহমদ হেলালী, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী খান, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মুফতি মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, সাংবাদিক মাসুম হেলাল, দেওয়ান গিয়াস চৌধুরী, আমিরুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর রহমান, হাফিজ ফেদাউর রহমান, মোহাম্মদ শিব্বির আহমদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102