বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে
৩৯৬

মোঃ মিজান, (লোহাগাড়া) চট্টগ্রাম::

ফিলিস্তিনের গাঁজাবাসীদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়া’র তৌহিদী জনতার উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি উপজেলার মডেল মসজিদের মাঠ প্রাঙ্গন এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। একই সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি।

এই সময়ে সকলের প্রতিবাদ কন্ঠে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102