বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে জোর ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়তে কাজ করে যাব—নিয়াজ মাহমুদ রিপন শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা শান্তিগঞ্জে প্রেসক্লাবের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিলেটে র‍্যাব ৯ এর অভিযানে হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

সুনাম দিগন্ত ডেস্ক
  • সংবাদ প্রকাশ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
১৭১

 

জাহিদুল ইসলাম :: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে খাটের নিচে লুকানো অবস্থায় ১০৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা গেলেও। অভিযানের সময় আরও দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

 

র‍্যাব সূত্রে জানা যায়, ২৫ জুন ২০২৫ ইং, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট অভিযানিক এর একটি দল কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব ইসলামপুর ইউনিয়নের আমেরতল গ্রামের পলাতক আসামী মোঃ রমজান মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব সদস্যরা ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন, বাকি দুইজন অন্ধকারে গা ঢাকা দেয়।

 

আটককৃত ব্যক্তির নাম মোঃ আবু মিয়া (৪৭)। তার পিতা মৃত সাদ আলী, স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাটিদল গ্রামে। বর্তমানে সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন নতুন জীবনপুর (গাছঘর) এলাকায় বসবাস করছে।

 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু মিয়া তার পালানোর চেষ্টা সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। পরে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে ঘরের খাটের নিচে লুকানো অবস্থায় ৪টি প্লাস্টিকের বস্তা থেকে মোট ১০৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ফেনসিডিল পলাতক আসামী মোঃ রমজান মিয়ার মালিকানাধীন বলে জানা যায়।

 

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশকে মাদকমুক্ত করতে র‌্যাব সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরণের আরও সংবাদ
themesba-lates1749691102